ভারতে জেআইএস এর সমাবর্তনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মোঃ সবুর খানকে নিজেদের ৪র্থ সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলো পূর্ব ভারতের জেআইএস ইউনিভার্সিটি। সমাবর্তনে তিনি একটি অনুপ্রেরণামূলক বক্তৃতা দেন যা আজীবন শেখার গুরুত্ব, অভিযোজনযোগ্যতা, উদ্ভাবন, নৈতিক দায়িত্ব, বৈশ্বিক নাগরিকত্ব, ডিজিটাল দক্ষতা, নেটওয়ার্কিং এবং সফল ও পরিপূর্ণ জীবনের জন্য ভারসাম্য বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।
সমাবর্তনের জেআইএস ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে একাডেমিক ও সাংস্কৃতিক বিনিময়ের জন্য পারস্পরিক সহযোগিতার চুক্তি স্বাক্ষর। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ডঃ মোঃ সবুর খান এবং জেআইএস ইউনিভার্সিটির চ্যান্সেলর সরদার তারানজিৎ সিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষেএই চুক্তিতে স্বাক্ষর করেন।
ডঃ মোঃ সবুর খান সহযোগিতার চুক্তির বিষয়ে তার উৎসাহ প্রকাশ করে বলেন, "এই অংশীদারিত্ব যৌথ গবেষণা প্রকল্প, ছাত্র এবং অনুষদ বিনিময় এবং অন্যান্য সহযোগী উদ্যোগের পথ প্রশস্ত করবে যা উভয় প্রতিষ্ঠানে শিক্ষাগত অভিজ্ঞতা এবং সুযোগ বৃদ্ধি করবে।"
গত ২৯ জুন অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি বোম্বের প্রাক্তন পরিচালক প্রফেসর শুভাশিস চৌধুরী, আইআইটি বোম্বের চেয়ার প্রফেসর কে এন আজাদ, ইউনিভার্সিটি অফ হিউস্টন (ইউএসএ) এবং সার্ন (সুইজারল্যান্ড) এর পদার্থবিদ অধ্যাপক কুমার নায়ক, গুজরাট বায়োটেকনোলজি ইউনিভার্সিটি এর ডিরেক্টর প্রফেসর অরুণ বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালযের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান ও নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যায়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ভোলা থাপা, জেআইএস ইউনিভার্সিটির চ্যান্সেলর এবং জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তারানজিৎ সিং এবং ভাইস চ্যান্সেলর প্রফেসর ভবেস ভট্টাচার্য।





